Friday, April 3, 2026

বকেয়া জট, নতুন বিদেশির নাম ঘোষণা করতে দেরি লাল-হলুদের : সূত্র

Date:

Share post:

ইতিমধ্যেই শহর কলকাতায় চলে এসেছেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি জেক জার্ভিসে।  রয়েছেন টিম হোটেলেও তবুও এই ইংরেজ ফরওয়ার্ড নাম এখনও ঘোষণা করতে পারেনি লাল-হলুদ ক্লাব। কিন্তু কেন এমন হচ্ছে? সূত্রের খবর ইরানি ফুটবলার ওমিদ সিং-এর বকেয়া না মেটানোর কারণেই নতুন ফুটবলারের নাম ঘোষণা করতে পারছে না ইস্টবেঙ্গল।

২০২০ সালে ইরানিয় ফুটবলার ওমিদ সিং-কে নেওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ক্লাবের। কিন্তু শেষ অব্দি তা হয়নি। আর এরপরই ওমিদ এবং তার এজেন্ট অভিযোগ জানান ফিফার কাছে যে, ইস্টবেঙ্গল তার সঙ্গে প্রাক চুক্তি করলেও সে প্রাক চুক্তির বকেয়া মেটানো হয়নি। আর শোনা যাচ্ছে, এবার সেই বকেয়া না মেটানোর কারণে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্টারিং সিস্টেমে জেক জার্ভিসের নাম নথিভুক্ত করতে পারছে না ইস্টবেঙ্গল এফসি। এবং শুধু এই ইংরেজ ফরওয়ার্ড নয় যদি ওমিদ সিং-এর বকেয়া না মেটানো হয় তবে অন্য কোনও বিদেশি ফুটবলার নিতে পারবে না ইস্টবেঙ্গল এফসি।

যা খবর, ওমিদ সিং-এর বকেয়া মিটানোর কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। কিন্তু এখনো পুরো বকেয়া না মেটানো হয়নি ওমিদ সিং-এর। ইরানিয় এই ফুটবলের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট এলে তবেই নতুন বিদেশি ফুটবলার সই করাতে পারবে ইস্টবেঙ্গল এফসি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...