Friday, March 27, 2026

অনাদায়ী করের বেশিটাই কর্পোরেটদের, শীর্ষে গুজরাত, কর্ণাটক ও মহারাষ্ট্র

Date:

Share post:

এই মুহূর্তে গোটা দেশে অনাদায়ী করের পরিমাণ ৩৮ লক্ষ কোটি টাকা। প্রশ্ন হল, কারা এই বিপুল পরিমাণ কর বাকি রেখেছে? কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে, বকেয়া অনাদায়ী করের অর্ধেকেরও বেশি কর্পোরেট সংস্থা ও ধনীদের। এই মুহূর্তে ধনীদের অনাদায়ী আয়করের পরিমাণ ১৯ লক্ষ কোটি টাকারও বেশি। আইনি সমস্যা, প্রকৃত কর নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে গরমিল, হিসেবে গরমিল, রাতারাতি বিভিন্ন সংস্থার ঝাঁপ বন্ধ করে দেওয়া, সর্বোপরি জেনেবুঝে কর ফাঁকি দেওয়ার মতো একাধিক কারণে কর্পোরেট সংস্থা ও ধনীদের কাছে বিপুল পরিমাণ টাকা অনাদায়ী হয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, গুজরাত, কর্নাটক, মহারাষ্ট্রের মতো ডবল ইঞ্জিন রাজ্যেই কর ফাঁকি দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ করের টাকা অনাদায়ী থাকায় সরকারের কোষাগরেও টান পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বিপুল পরিমাণ অনাদায়ী করের বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে নড়েচড়ে বসেছে আয়কর দফতর। ইতিমধ্যেই এই কেন্দ্রীয় সংস্থা অনাদায়ী করের কমপক্ষে ৪০ শতাংশ উদ্ধারের জন্য বিশেষ লক্ষ্য নিয়েছে।

ডিসেম্বর মাসেই অনাদায়ী করের বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন অর্থমন্ত্রক, সিবিডিটি এবং আয়কর বিভাগের শীর্ষ কর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়, আগামী অর্থবছর শেষ হওয়ার আগেই অন্তত সাত লক্ষ কোটি টাকা উদ্ধার করতে হবে। প্রতিবছর যে পরিমাণ কর অনাদায়ী থাকছে তার ১০ শতাংশও উদ্ধার করতে পারছে না মোদির অর্থমন্ত্রক। এ কারণেই অনাদায়ী করের পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে।

আরও পড়ুন- রাজ্য জুড়ে শুরু ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি, জনসংযোগ শুরু করেছেন ‘দিদির দূত’রা

 

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...