Wednesday, June 24, 2026

কাউন্সিলরের হোটেল-বাড়ি রাতভর তল্লাশি, খালি হাতে ফিরল আয়কর বিভাগ

Date:

Share post:

আয়কর বিভাগের (Income Tax) নজরে এবার কলকাতা পুরসভার (KMC) মেয়র পারিষদ তথা ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববি (Amiruddin Bobby)। এবার তাঁর বাড়ি ও হোটেলে তল্লাশি অভিযান (Search Operation) আয়কর বিভাগের কর্তাদের। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাঁর বাড়ি ও হোটেলে ম্যারাথন তল্লাশির পরেও কোনও নগদ টাকা উদ্ধার হয়নি বলে খবর।

কলকাতার এজেসি বোস রোডে (AJC Bose Road) অবস্থিত আমিরুদ্দিন ববির বিলাসবহুল হোটেলটিতে বুধবার সকাল আটটা নাগাদ আয়কর দফতরের এক বিশাল দল হানা দেয়। বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আয়কর দফতরের অভিযোগ, হিসাব বহিভূত বিপুল সম্পত্তির খবর পেয়েই এই অভিযান। তবে উপযুক্ত কোনও প্রমাণ না পেয়ে বিনা কারণে বেছে বেছে বিজেপি (BJP) বিরোধীদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিকে ম্যারাথন তল্লাশি চালালেও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ও হোটেল থেকে কিছুই উদ্ধার হয়নি বলে খবর। কিন্তু বিনা কারণে বিজেপির উস্কানিতে এভাবে যেকোনো সময় হেনস্থার বিষয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। উল্লেখ্য, ২০১০ সাল থেকে কাউন্সিলর (Councilor) হিসেবে কাজ করছেন। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। ইকবাল আহমেদ যখন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র ছিলেন, সেই সময় আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

তবে এই আয়কর হানার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলেই মনে করছেন এই তৃণমূল নেতা। সরাসরি প্রকাশ্যে কিছু না বললেও আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, আয়কর নিয়ে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। তিনি নিয়মিত আয়কর দেন। তাঁর হোটেল রয়েছে। রয়েছে একাধিক কর্মচারীও। তবে তিনি যা আয়কর দেন সেই হিসাব করলে তার কাছ থেকে যদি বিপুল টাকাও উদ্ধার হত সেক্ষেত্রেও কিছু বলার ছিল না। কিন্তু বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে প্রতিহিংসার রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে বলে মত আমিরুদ্দিনের।

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...