Tuesday, February 24, 2026

দেশভাগের যন্ত্রণায় মিশেছে গ্রিক ট্র্যাজেডির ছবি: আর্ট একরে আলোচনা সভায় মত ব্রাত্য মিলিন্দের

Date:

Share post:

রাষ্ট্র নির্মাণের মুহূর্তে ক্ষমতা দখলের (power seize movement)জন্য হ*ত্যালীলা কি স্বাভাবিক ঘটনা? ৪৭ -এর দেশভাগের (Partition of India) ইতিহাসের পাতা উল্টে দেখলে বারবার এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠবে। কলকাতার আর্ট একরে (Arts Acre) আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই প্রশ্নই তুলে দিলেন অ্যাকাডেমিক স্কলার মিলিন্দ বন্দ্যোপাধ্যায় (Milinda Banerjee)। ইডিপাল ট্র্যাজেডি (Oedipal Tragedy) হিসাবে দেশভাগের প্রাসঙ্গিকতা ঠিক কতটা, এই সংক্রান্ত এক কথোপকথনে অংশ নিলেন শিক্ষামন্ত্রী, বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু (Bratya Basu), ইতিহাসবিদ সুগত বসু (Sugata Basu)এবং ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন (Shuvaprasanna)।

১৯৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতা ও দেশভাগের পর থেকে বাঙালি লেখকদের সাহিত্যে গ্রিক ট্র্যাজেডির (Greek Tragedy) উল্লেখ বেড়েছে। কমিউনিস্ট কবি বিষ্ণু দে কবিতায় ক্যাসান্দ্রার প্রসঙ্গ টেনে বলেছিলেন , India as a fallen Troy.তাহলে কি সার্বভৌমত্বের সৃষ্টির মুহূর্তে কোথাও এক ট্র্যাজেডির গল্প তৈরি হয়? ঠিক এই প্রশ্নই করেন মিলিন্দ বন্দ্যোপাধ্যায়। ইডিপাল ট্র্যাজেডি নিয়ে কাজ করেছেন নাট্যকার ব্রাত্য বসু। তাঁর মতে গ্রিক ট্র্যাজেডির মূল কথাই হল ‘ আমার জীবন আমার হাতে’ ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একাধিক পতনের সাক্ষী হওয়া। ব্রাত্য বসু বলেন গ্রিক ট্র্যাজেডি কোথাও গিয়ে যেন এলিজাবেথ ট্র্যাজেডি হয়ে যায়। ইতিহাসবিদ সুগত বসু দেশভাগের যন্ত্রণার ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে হিন্দু পুরাণের প্রসঙ্গ উল্লেখ করেন । বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিলেন পরশুরাম এবং সপ্তম অবতার ছিলেন রাম । কসমিক যাত্রাপথের বিবর্তনে এই দুই অবতার যেভাবে একে অন্যের সঙ্গে মিলে যায়, সেভাবেই দেশভাগের যন্ত্রণায় ইডিপাল ট্র্যাজেডির একটা মিল পাওয়া যায়। নাট্যকার-পরিচালক শম্ভু মিত্রের রাজা ইডিপাসে সফোক্লিস-এর রূপান্তর ভারতের গণতন্ত্রে জরুরি সঙ্কটের কথা মনে করিয়ে দিয়ে যায়। মিলিন্দ বলেন “আমার দেশ আমার মা”, এই ভাবনা থেকে র*ক্তপাত অচিরেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশভাগের ইতিহাসে। নাট্যকার ব্রাত্য বসু জানান গ্রিক ট্র্যাজেডির প্রবেশ মতাদর্শিক দ্বন্দ্বের জন্ম দেয়। ইডিপাসের ইতিহাসের সঙ্গে ভারতীয়দের দেশাত্মবোধ প্রভাবিত হওয়ার সূত্র উঠে আসে এই আলোচনায়।

spot_img

Related articles

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...

বাইশ গজে ফের ভারত-পাক, মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

পুরুষদের টি২০ বিশ্বকাপের মধ্যেই ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) সূচি। আগামী জুন মাসে...

কলকাতায় আজ সোনার দামে পরিবর্তন, রইল সর্বশেষ আপডেট 

আন্তর্জাতিক বাজারের অস্থির অর্থনীতি, ডলারের দামের ওঠানামা প্রভাব ফেলেছে সোনা-রুপোর ব্যবসায়। মঙ্গলের কলকাতায় হলুদ ধাতুর দামে বদল এসেছে।...

ফের পতন শেয়ার বাজারে, কী কী কারণে নামছে সূচক

ফের হু হু করে নামছে সেনসেক্স-এর (Sensex) সূচক। মঙ্গলবার সকাল থেকেই চাপে ভারতের স্টক মার্কেট (Stock Market)। দুপুর...