Thursday, June 25, 2026

সফর খরচ ২০ লক্ষ টাকা! বারাণসীতে দীর্ঘতম প্রমোদতরণী উদ্বোধন মোদির!

Date:

Share post:

লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচন! তার আগে শুক্রবার পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ বাংলাদেশ হয়ে ৫১ দিনে পৌঁছে যাবে ডিব্রুগড়। ৩২০০ কিলোমিটার এই যাত্রাপথে এই প্রমোদতরী যেখানে নোঙর করবে, সেই সব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন যাত্রীরা। তবে বিলাসবহুল এই প্রমোদতরণীতে সফর খরচ শুনলে চোখ কপালে উঠবে!

আরও পড়ুন:মোদিকে ‘বিবেকানন্দের নবরূপ’ বলে তৃণমূলের তোপের মুখে সৌমিত্র খাঁ

বারাণসী থেকে বাংলাদেশ হয়ে এই প্রমোদতরণীতে সফরের জন্য মোট ৫১ দিন লাগবে। যার খরচ পড়বে ২০ লক্ষ টাকা। অর্থ্যাৎ দিনে ৫০ হাজার টাকা পড়বে সফর খরচ।প্রশ্ন হল, ভারতবর্ষের মত দেশে মোদি সরকারের এই বিলাসবহুল তরণীতে ওঠার সাধ থাকলেও সাধ্য ক’জনের আছে? ভারতের মত দেশে এই বিলাসবহুল প্রমোদতরণী কতদিন চালানো যাবে তা নিয়েও ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে নানা মহলে। ভোটের রাজনীতি করতে গিয়ে তাড়াহুড়ো করলেন না তো কেন্দ্রের বিজেপি সরকার?প্রশ্ন এখন রাজনৈতিক মহলে।

দীর্ঘতম রিভারক্রুজের প্রথম সফরে যাত্রী হচ্ছেন ৩২ জন বিদেশি পর্যটক। তাঁরা স্যুইজারল্যান্ড থেকে এসেছেন। বারণসীতে বিমানবন্দরে এদিন তাঁদের কপালে টিকা পরিয়ে, সানাই বাজিয়ে স্বাগত জানানো হয়।ক্রুজ ডিরেক্টর জানিয়েছেন, এই ভাসমান পাঁচতারা হোটেলে রয়েছে ১৮ টি স্যুইট। তাতে ৩৬ জন পর্যটক থাকতে পারেন। সেই সঙ্গে ক্রুজে থাকতে পারেন ৪০ জন ক্রু। ৬২ মিটার দীর্ঘ ও ১২ মিটার চওড়া এই ক্রুজ চলার জন্য ১.৪ মিটার নাব্যতা থাকা দরকার।

জানা গেছে, মোট ২৭ টি নদীপথ দিয়ে যাবে এই রিভার ক্রুজ। সেই সঙ্গে ছুঁয়ে যাবে অন্তত ৫০ টি দর্শনীয় স্থান। বিহারের পাটনা, ঝাড়খণ্ডের শাহীগঞ্জ, কলকাতা, ঢাকা, গুয়াহাটি  যাবে।  খাওয়ার ব্যবস্থা ছাড়াও স্পা, স্যালন, জিম ইত্যাদি একাধিক সুব্যবস্থা রয়েছে তরণীতে।

এদিন রিভার ক্রুজের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সংজ্ঞা শুধু কথায় প্রকাশ করা যায় না। তাকে হদয় দিয়ে অনুভব করতে হবে। ভারত সবার জন্য সেই দরজা খুলে দিয়েছে। এই সফর ভারতে পর্যটনে এক নতুন দিগন্ত খুলে দেবে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...