Monday, April 6, 2026

গেরুয়া সন্ত্রাস কবলিত ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোটের চ্যালেঞ্জ নিয়ে আগরতলায় মুখ্য নির্বাচন কমিশনার

Date:

Share post:

শিয়রে বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ত্রিপুরায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। তার আগে গেরুয়া সন্ত্রাস কবলিত ত্রিপুরার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগরতলায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা একাধিক বৈঠক করেন। ভোটে নিরাপত্তা জোরদার করতে বিশেষ বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

আরও পড়ুন:নির্বাচনী প্রচারে ত্রিপুরায় একদিন আগে যেতে চাইলেও আশাপূরণ হল না শাহের, কেন জানেন?

এই বৈঠকে রাজীব কুমার বলেন, “ত্রিপুরায় অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করানোর ব্যাপারে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের এই উৎসবে ভোটাররা যাতে নির্ভয়ে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে এগোচ্ছি আমরা। যদি কোনও ভোটারকে হুমকি বা বাধার মুখে পড়তে হয়, তাহলে সিভিজিল অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশন কর্তৃপক্ষকে তাঁরা অভিযোগ জানাতে পারেন।”

ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করে মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, “ভোট প্রক্রিয়া নিয়ে ত্রিপুরার মুখ্য সচিব, ডিজিপি, বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধি, জেলাশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে গত দু’দিন ধরে আলোচনা হয়েছে। নির্বাচন যাতে স্বচ্ছ, হিংসামুক্ত এবং শান্তিপূর্ণভাবে করানো যায়, তা নিশ্চিত করার জন্যই প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলে।”

মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গেও যদি কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট দলকে কমিশনের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরায় যে কোনও ভোটে শাসক বিজেপির বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস, ছাপ্পা, রিগিংয়ের অভিযোগ বিরোধীদের। বিজেপি আশ্রিত দুষ্কৃতী ও বাইক বাহিনী দাপটে ভোটের দিন মানুষ বাড়ি থেকে বের হতে পারেন না। ভোটকে কার্যত প্রহসনে পরিণত করেছে বিজেপি। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে গোটা ত্রিপুরা জুড়ে জঙ্গলরাজ কয়েক করেছে গেরুয়া বাহিনী। তাই এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচন যাতে সন্ত্রাসমুক্ত করা যায় সেদিকেই লক্ষ্য নির্বাচন কমিশনের।

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...