Monday, April 13, 2026

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো

Date:

Share post:

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রাক্তন ফুটবলার। পাত্রী মডেল এবং ব্যবসায়ী সেলিনা লক্স। জানা গিয়েছে, রোনাল্ডো নিজেই তাঁর দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় সেলিনা লক্স দু’জনের ছবি দিয়ে লেখেন,” হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তোমায় ভালবাসি। সারা জীবন আমি রোনাল্ডোর।” রোনাল্ডোও পাল্টা উত্তরে লিখেছেন, “তোমায় ভালবাসি।” জানা যাচ্ছে, সাত বছর  ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। আপাতত ছুটি কাটাচ্ছেন দু’জনে।

 

View this post on Instagram

 

A post shared by C E L i N A (@celinalocks)

১৯৯৯-এ প্রথম বার বিয়ে করেছিলেন রোনাল্ডো। ব্রাজিলের মহিলা দলের ফুটবলার মিলেনকে সঙ্গে বিয়ে হয় তাঁর। সেই দম্পতির একটি সন্তানও রয়েছে। ২২ বছরের রোনাল্ড। তিনি অবশ্য ফুটবলার নন। রোনাল্ডোর পুত্র পেশাদার ডিজে।  এরপর ২০০৫-এ মিলেনের সঙ্গে রোনাল্ডোর বিচ্ছেদ হয়। সে বছরই মডেল ড্যানিয়েলা সিসারেলিকে বিয়ে করেন রোনাল্ডো। তবে সেই বিয়েকে স্বীকৃতি দেওয়া হয়নি। কারণ দু’জনের কেউই আগের সঙ্গীর থেকে সরকারি ভাবে বিচ্ছেদ নেননি। ড্যানিয়েলার সঙ্গে বিয়ের সেই অনুষ্ঠানের তিন মাসের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর পর রোনাল্ডো প্রেমে পড়েন এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর। তাঁদের সাত বছর সম্পর্ক ছিল। দুই সন্তান মারিয়া সোফিয়া এবং মারিয়া অ্যালিস রয়েছে।

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...