Friday, June 26, 2026

ইন্টারভিউ চলাকালীন ভুয়ো পরীক্ষার্থী ধরল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

প্রাথমিকের নিয়োগ Primary Recruitment) জটিলতা কাটিয়ে সুষ্ঠুভাবে টেট (Primary TET) পরিচালনা করেছে পর্ষদ (Primary Board of Education)। এরপর চলাকালীন হাতেনাতে ধরা পড়লেন এক পরীক্ষার্থী। জানা যাচ্ছে ধৃতের নাম প্রীতম ঘোষ (Pritam Ghosh), তিনি দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বাসিন্দা।

পর্ষদ সূত্রে খবর প্রীতম নামের এক পরীক্ষার্থী ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পর তাঁর অ্যাডমিট কার্ড দেখে সন্দেহ হয় বোর্ডের আধিকারিকদের। এরপর তাঁকে জিজ্ঞাসা করতে আসল তথ্য বেরিয়ে আসে। পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়ে এক ব্যক্তির কাছ থেকে নকল অ্যাডমিট কার্ড (Admit card) বানিয়েছিলেন প্রীতম। এই তথ্য জানার পরই পর্ষদের তরফ থেকে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রীতম ঘোষকে তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়। কার কাছ থেকে প্রীতম এই ভুয়ো কার্ড জোগাড় করেছিলেন এবং এর সঙ্গে কোনও বড় চক্র জড়িয়ে আছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...