Wednesday, June 24, 2026

‘দিদির দূত’ কর্মসূচি বানচালের ‘অপচেষ্টা’ বিজেপি-র! খাদ্যমন্ত্রীর উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

বাংলার কোণে কোণে সাধারণ মানুষের দরজায় যাচ্ছেন ‘দিদির দূত’রা। তাঁদের সামনে পেয়ে নিজেদের চাওয়া-পাওয়ার কথা শোনাচ্ছেন স্থানীয়রা। কোথাও আবার সুর চড়ছে। আর তা দেখেই বিরোধীদের পায়ের তলার মাটি কাঁপছে। সেই কারণেই বিভিন্ন ভাবে কর্মসূচি বানচাল করার চেষ্টা করছে তারা। শনিবার, সেই চেষ্টাই হাতেনাতে ধরা পড়ল। দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় ‘দিদির দূত’ কর্মসূচিতে যান খ্যাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। সেখানে রাস্তার হাল নিয়ে অভিযোগ জানানোর নামে গোলমাল বাধান বিজেপির (BJP) মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস (Sagar Biswas)। যদিও তিনি নিজের পরিচয় গোপন করে, স্থানীয় বাসিন্দা হয়েও তিনি সেখানে যান। এই ঘটনায় উত্তেজিত হয়ে মেজাজ হারিয়ে বিজেপি নেতাকে চড় মারেন শিবম রায় (Shivam Ray) নামে এক তৃণমূল (TMC) কর্মী। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন খোদ মন্ত্রী। আক্রান্তের পিঠ চাপড়ে দেন রথীন।

কিন্তু এর পরেই এই ঘটনা নিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করে বিজেপি। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে তারা। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। পরে রথীন ঘোষ জানান, এই ঘটনার সঙ্গে ‘দিদির দূত’ কর্মসূচির কোনও সম্পর্ক নেই। একটি ক্লাব নিয়ে ওই দুজনের মধ্যে সমস্যা ছিল। তারই বহিঃপ্রকাশ হয়েছে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...