Tuesday, June 9, 2026

Indigo: মাঝ আকাশে গুরুতর অসুস্থ! জরুরী অবতরণ দিল্লিগামী বিমানের, মৃ*ত্যু প্রৌঢ়ের

Date:

Share post:

মাঝ আকাশে আচমকাই অসুস্থ (Critically Ill) হয়ে পড়েছিলেন এক প্রৌঢ়। মাদুরাই (Madurai) থেকে দিল্লির একটি বিমানে আচমকাই ঘটে দুর্ঘটনা। ইন্ডিগোর (Indigo) সেই বিমান অসুস্থ যাত্রীর জন্য এরপরই জরুরি অবতরণ করানো হয় কিন্তু ওই প্রৌঢ়কে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্রের খবর, শনিবার বিকেলে মাদুরাই থেকে দিল্লির উদ্দেশে ইন্ডিগোর বিমান ৬ই-২০৮৮ রওনা দিয়েছিল। সেই বিমানেই ছিলেন ষাটোর্ধ্ব অতুল গুপ্ত (Atul Gupta)। তাঁর অসুস্থতার জন্যই বিমানটিকে ইন্দোরে জরুরি অবতরণ করাতে হয়। ইন্দোর বিমানবন্দর সূত্রে খবর, মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে থাকে। এরপরই বিমানের মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিমানটি ইন্দোরের বিমানবন্দরে নামে। সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ যাত্রীকে।

তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে তাঁর। তবে আগে থেকেই হার্টের সমস্যায় (Heart Disease) ভুগছিলেন অতুল। পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ (High Blood Pressure) এবং সুগারেরও সমস্যা ছিল। কিন্তু বিমানে উঠতেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি।

পুলিশ সূত্রে খবর, মৃত যাত্রী নয়ডার (Noida) বাসিন্দা। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...