Tuesday, June 9, 2026

মাথাপিছু ২.৫ লক্ষ টাকা নিয়ে ১৭ জনকে চাকরি বিলির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

Date:

Share post:

টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। তাও এক-দুজন নয়, ১৭ জনের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি (BJP) বিধায়ক অশোক কীর্তনীয়া (Ashok Kirtaniya)। পেট্রাপলের সেন্ট্রাল পার্কিংয়ে মাথাপিছু ২-২.৫ লক্ষ টাকা করে নিয়ে ১৭ জনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে একা বিজেপি বিধায়ক নন, সঙ্গে রয়েছেন তাঁর শ্যালক-সহ আরও আত্মীয়রাও। ইতিমধ্যেই বিজেপি নেতা অশোকের সঙ্গে চাকরিপ্রার্থীদের অডিও কথোপকথন ভাইরাল হয়েছে। যদিও সেই অডিওর (Audio) সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

আরও পড়ুন:জঙ্গলমহল-উত্তরবঙ্গে অভিষেকের সভা, পঞ্চায়েতের আগে ঘর ভাঙতে পারে বিজেপির



শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের আঙুল তোলে গেরুয়া শিবির। এবার তাদের নেতাই টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে জড়িত। এই বিষয় নিয়ে পাল্টা আক্রমণের রাস্তায় নেমেছে তৃণমূল (TMC) । বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। কটাক্ষ করে বলেন, “অপদার্থ সমাজবিরোধী বিধায়ক পেয়েছেন আপনারা।” পেট্রোপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে দুই আড়াই লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক । নিজের শ্যালক ও বোনকে চাকরি দিয়েছেন বলেও অভিযোগ। কীর্তনীয়া এখন বলছেন অডিও ক্লিপের গোলা তার প্রমাণ করতে পারলে তিনি বিধায়ক পথ ছেড়ে দেবেন। রাজ্যের সমস্ত দুর্নীতি নিয়ে ইডি-সিবিআই তদন্তের দাবি জানানো বিজেপি দলীয় বিধায়কের দুর্নীতি নিয়ে কি কেন্দ্রীয় তদন্ত চাইবে? সেটাই দেখার।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...