Saturday, April 4, 2026

রেকর্ড জনসমাগম, কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা

Date:

Share post:

কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা। পৌষ মাসের শেষ দিন কপিল মুনির আশ্রম এলাকা জুড়ে প্রচুর মানুষের ভিড়। প্রশাসনের বিবৃতি অনুযায়ী প্রায় ৫১ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছেন। রাজ্য সরকারের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার সহযোগিতায় বিদেশের মাটিতে বসেও গঙ্গাসাগরের পুণ্যদর্শণ করেছেন প্রায় ৬০.৪ লক্ষ মানুষ।

রবিবার গঙ্গাসাগর মেলা অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষি- মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সভাধিপতি শামীমা শেখ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা। আগামীকাল অর্খাৎ সোমবার সাগরের চারপাশ পরিচ্ছন্ন করতে সকাল ৯ টা থেকে শুরু হবে ‘স্বচ্ছ সাগর অভিযান’। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সাগর সঙ্গমে মহাসাগর আরতির শুভ সূচনা হয়েছে। এই অপরূপ দৃশ্য ওয়ার টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশে-বিদেশে। পুণ্যার্থীরা গত ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাসাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছেন যা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীরা প্রত্যক্ষ করেছেন।

আরও পড়ুন- ‘দিদি কাপ’-কে ঘিরে কাঁথির অরবিন্দ স্টেডিয়াম যেন মিনি ইডেন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...