Friday, June 26, 2026

যৌনতার ফাঁদ পেতে চিকিৎসকের থেকে ১১ লাখ আদায়,ধৃত দিল্লির যুবক

Date:

Share post:

প্রযুক্তির সাহায্যে ভিডিয়ো কল বা সোশাল মিডিয়া চ্যাটে কারসাজি করে নগ্ন মহিলা বা পুরুষের সঙ্গে ছবি জুড়ে ব্ল্যাকমেল ও সেখান থেকে ঘনঘন টাকা আদায়ের একাধিক ঘটনা বিভিন্ন সময় সামনে এসেছে। এমনই এক ঘটনায় বছর কুড়ির এক যুবককে শনিবার দিল্লি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
করণ রস্তোগি নামের ওই যুবক ‘সেক্সটরশন’ র‌্যাকেট চক্রের সদস্য বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নামে খোলা একটি ভুয়ো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ওই চিকিৎসককে ফাঁদে ফেলা হয়েছিল। অনলাইনে নিয়মিত ওই চিকিৎসকের সঙ্গে চলত চ্যাটিং। এরপরই ওই চিকিৎসকের ফোনে একাধিক ভিডিয়ো কল এসেছিল।
চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, মহারাষ্ট্র ও দিল্লির নম্বর ব্যবহার করে ওই চিকিৎসককে ভিডিয়ো কল করা হয়েছিল। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ব্ল্যাকমেলে ভয় পেয়ে চিকিৎসকের অ্যাকাউন্টে ১১ লক্ষ টাকা পাঠিয়েছিলেন ওই চিকিৎসক। কিন্তু, টাকা পাঠানো সত্ত্বেও ওই চিকিৎসককে ক্রমাগত ব্ল্যাকমেল করা হতে থাকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...