Saturday, June 20, 2026

মুর্শিদাবাদে হাসপাতাল, অরিজিৎ সিংয়ের স্বপ্নপূরণে পাশে থাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের মুর্শিদাবাদের ভূমিপুত্র কিংবদন্তি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরিজিৎ, আর সেই কাজেই শিল্পীকে রাজ্য সরকারের তরফে সমস্তরকম সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অরিজিৎ-এর মহৎ কাজের স্বপ্নকে বাস্তবায়িত করার কথা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সকলের প্রিয় অরিজিৎ মুর্শিদাবাদ জেলারই ছেলেৎ। খুব ভাল গান করেন। আজকে তিনি গোটা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছেন, দিদি আমি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে করা হবে। যদি জঙ্গিপুরেও তুমি সেটা করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহঙ্কার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহঙ্কার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা ওর পাশে থেকে সহযোগিতা করব।” অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদিনও বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ সিং। উদ্বোধনী মঞ্চে শাহরুখ খান অভিনীত সিনেমার জনপ্রিয় গান “রং দে তু মোহে গেরুয়া” দু’কলি গেয়ে শোনান অরিজিৎ। যা নিয়ে নোংরা রাজনীতি করেছিল বিজেপি। এদিন অরিজিৎ-এর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির জন্য সমস্ত রকমের সহযোগিতার ঘোষণা করে গেরুয়া শিবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:মোদি-শাহের ‘জাতীয়তাবাদ’ নিয়ে প্রশ্ন রোমিলার, ‘মিথ্যা ইতিহাস’ লেখার পাল্টা অভিযোগ বিজেপির


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...