Tuesday, March 24, 2026

অনুষ্টুপের ব‍্যাটে ভর করে হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনে দুরন্ত শুরু বাংলার

Date:

Share post:

রঞ্জি ট্রফির ম‍্যাচে হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনে দুরন্ত শুরু বাংলার। অনুষ্টুপ মজুমদারের ব‍্যাটে ভর করে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৫ রান করে বঙ্গ ব্রিগেড। ১৩৭ রানে অপরাজিত অনুষ্টুপ। রঞ্জিতে দ্বাদশ শতরান করে ফেললেন বাংলার রুকু। ২৩ রানে অপরাজিত প্রদীপ্ত প্রামাণিক। এই ম‍্যাচে নেই অলরাউন্ডার শাহবাজ আহমেদ। তিনি ভারতের একদিনের দলে ডাক পেয়েছেন। তাঁর জায়গায় খেলানো হচ্ছে প্রদীপ্ত প্রামাণিককে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ২০ রানে আউট হল করণ লাল। ৫৭ রান করেন অভিমন‍্যু ঈশ্বরন। ১০ রানে আউট হন সুদীপ ঘরামি। মাত্র ১ রান মনোজ তিওয়াড়ি। ৩০ রান করেন শুভঙ্কর বাল। ৪৯ রান করেন অভিষেক পোড়েল। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ এবং প্রদীপ্ত। হরিয়ানার হয়ে তিন উইকেট নেন হর্ষল প‍্যাটেল। একটি করে উইকেট নেন অজিত চ‍্যাহাল, অমন কুমার এবং সুমিত কুমার।


Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...