Saturday, April 4, 2026

‘দলে থাকলেও ওপেন করবেন না ইশান’, বললেন রোহিত

Date:

Share post:

আগামিকাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম‍্যাচে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। হায়দরাবাদে প্রথম একদিনের ম‍্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে আগামিকাল কিউয়িদের বিরুদ্ধে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচে নেই কে এল রাহুল। চোটের জন‍্য নেই শ্রেয়স আইয়র। তাই এই ম‍্যাচে কার্যত নিশ্চিত ইশান কিষান। তবে ইশান কিষান খেললে কোন অর্ডারে ব‍্যাট করতে নামবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মঙ্গলবার ম‍্যাচের আগের সেই প্রশ্নের উত্তর দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, ইশান মিডল-অর্ডারে ব্যাট করবে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, “ইশান মিডল-অর্ডারে ব্যাট করবে। আমি আনন্দিত যে ও বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। এরপরে ফের ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বড় রান পেতে পারে।”

এদিকে লঙ্কানদের হারিয়ে এবার সামনে নিউজিল্যান্ড। এই সিরিজ নিয়ে রোহিত বলেন,” একটা সিরিজের পরেই অন্য সিরিজ খেলা, আমাদের কাছে কঠিন কিছু নয়। আমরা কেবল একটি দল হিসাবে উন্নতি করে যেতে চাই। দুর্দান্ত বিরোধিতা, বড় চ্যালেঞ্জ, আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ করতে পারি বেরিয়ে আসতে এবং দল হিসেবে আমরা যা করতে চাই তা অর্জন করতে। নিউজিল্যান্ড খুব ভালো দল।”


Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...