Saturday, April 4, 2026

রাজনৈতিক সৌজন্য : বাম নেতা সুজনের দুয়ারে ‘দিদির দূত’ লাভলি

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি প্রান্তে বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে এবং তাঁদের নানা সমস্যার সমাধান করতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কর্মীরা। বাদ যাচ্ছেন না বিধায়ক- মন্ত্রীরাও। সেইমতোই জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)। আর সেই কাজেই তিনি পৌঁছে গেলেন কালিকাপুর-১ পঞ্চায়েতের পূর্ব মন্দিরপাড়ায়। সেখানে থাকেন যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এবার তাঁর এলাকার বিধায়ক লাভলি। এবার তিনি পৌঁছে গেলেন দাপুটে বাম নেতার বাড়িতে।

মঙ্গলবার নিজের নির্বাচনী কেন্দ্রে দলীয় কর্মসূচি পালন করছিলেন লাভলি মৈত্র। কালিকাপুর এলাকার কয়েকটি বাড়ি ঘুরে তৃণমূল বিধায়ক পৌঁছে যান সুজনের বাড়িতেও। যদিও বামনেতা তখন বাড়িতে ছিলেন না। মঙ্গলবার সুজন চক্রবর্তীর দাদা রতন চক্রবর্তী এবং তাঁর ভাই রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন লাভলি। সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরই ফোনে লাভলি মৈত্রের সঙ্গে কথা হয় বাম নেতার । সেখানেই জানা যায় তৃণমূল বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সুজন চক্রবর্তী। ‘দিদির দূত’ লাভলি মৈত্র এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন । তাই তাঁর বিধানসভা এলাকায় যাঁদের বাস তাঁদের প্রত্যেকের বিষয়ে তিনি খোঁজ খবর নেন। সুজন চক্রবর্তী তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি চেষ্টা করবেন বাম নেতার সেই আমন্ত্রণ রক্ষা করার।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...