Monday, June 15, 2026

৩৭৯ রকমের আইটেম দিয়ে জামাইকে স্বাগত জানাল শাশুড়ি

Date:

Share post:

জামাই (Son-in-Law)আদর শব্দটার সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। এমনিতেই শ্বশুরবাড়িতে জামাইয়ের কদর যে বাড়ির মেয়ের থেকে বেশি সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু একসঙ্গে ৩৭৯ রকমের আইটেম দিয়ে জামাইকে স্বাগত জানান কার্যত বিরল ঘটনাই বটে। আর সেই ঘটনাই ঘটল এবার অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh)পশ্চিম গোদাবরী জেলার নরসাপুরমে (Narsapuram)। সেখানকার একটি ভিডিও ইনস্টাগ্রামে ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে মেয়ে জামাইকে স্বাগত জানাতে পরিবারের পক্ষ থেকে মোট ৩৭৯ টি বিভিন্ন ধরণের খাবার পরিবেশন করা হয়েছিল।

একজন মানুষ ঠিক কতটা পরিমাণ খাবার খেতে পারে বলে আপনি মনে করেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে কার্যত হুঁশ উড়েছে নেটিজেনদের। জামাইকে স্বাগত জানাতে শাশুড়ি নিজের হাতেই রান্না করেন, ৩৭৯ রকমের আইটেম। আশ্চর্যের বিষয় হল সব খাবার বাড়িতেই তৈরি। কী কী ছিল সেই আইটেমে? মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে খাবারে ৪০টি স্বাদের ভাত, ৪০টি তরকারি, ২০টি রুটি-চাটনি, ১০০ রকমের মিষ্টি ও ৭০ রমকের পানীয় ছিল মেনুতে। জানা যায় মকর সংক্রান্তি উপলক্ষ্যে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে ১০ দিন ধরে নিজে হাতে সব পদ রান্না করে এভাবেই খাওয়ালেন শাশুড়ি মা।

Related articles

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...