Monday, June 15, 2026

ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের ছক পাকিস্তানের, পাঞ্জাব থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

ফের একবার পাক সীমান্তবর্তী পাঞ্জাব(Punjab) থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের গুরুদাসপুরে এদিন অস্ত্রপাচারের চেষ্টা চলে পাকিস্তান(Pakistan) থেকে। যদিও বিএসএফের(BSF) নজরে পড়তেই সন্দেহজনক ড্রোনটিকে(Drone) গুলি করে নামানো হয়। ড্রোনটি থেকে উদ্ধার হয়েছে চারটি চিনা বন্দুক এবং তাজা কার্তুজ।

বিএসএফের তরফে জানানো হয়েছে, ১৭ এবং ১৮ জানুয়ারির মধ্যবর্তী রাতে বিএসএফের টহলদারি দল গুরদাসপুরের উঁচা তাকালা গ্রামে টহল দিচ্ছিল। সেই সময় তাঁরা একটি ড্রোন ওড়ার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি করা হয়। একটু পরেই ভারি কিছু পড়ার আওয়াজ পান তাঁরা। দ্রুত সেখানে পৌঁছে দেখা যায় ড্রোন থেকে একটি কাঠের বাক্স পড়েছে। সেই বাক্সটি খুলতেই তা থেকে উদ্ধার হয় চিনের তৈরি চারটি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৪৭ রাউন্ড গুলি। এর পরেই গোটা এলাকায় চিরুনিতল্লাশি শুরু করেছে বিএসএফ।

অবশ্য পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পঞ্জাবে অস্ত্রশস্ত্র এবং মাদকদ্রব্য পাঠানোর ঘটনা নতুন কিছু না। দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী অঞ্চলে একাধিক ড্রোন এভাবেই গুলি করে নামিয়েছে বিএসএফ। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল অস্ত্র ও মাদক। সেই ধারা অব্যাহত রেখে এদিনও পাঞ্জাব সীমান্তবর্তী গুরুদাসপুরে অস্ত্র সহ উদ্ধার হল পাক ড্রোন।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...