Tuesday, March 24, 2026

১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা, ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচন: ঘোষণা কমিশনের

Date:

Share post:

অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর-পূর্বের ৩ রাজ্যে বিধানসভার দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বুধবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হবে বিধানসভা নির্বাচন। এবং ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে হবে ভোটগ্রহণ। পাশাপাশি ৩ রাজ্যেই ভোট গণনা হবে ২ মার্চ।

মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার (Rajiv Kumar) এ দিন তিন রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করে জানান, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য নোটিফিকেশন দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি করা হবে ৩১ জানুয়ারি। ত্রিপুরায় মনোনয়ন জমা করার শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়ন তোলা যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য মনোনয়ন জমা করা যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি।

তবে ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে বাড়তি নজর অবশ্যই মেঘালয় ও ত্রিপুরা। এই দুই রাজ্যে ক্ষমতা দখলে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে বর্তমানে বিরোধীদল হিসেবে জায়গা করে নিয়েছে তৃণমূল। এবার বিজেপি এনপিপির জোটকে উৎখাত করে শাসক আসনে বসতে মরিয়া ঘাসফুল শিবির। যার ফলে মেঘালয়ে থাকা বাংলাভাষীদের বড় অংশকে টার্গেট করেছে তারা। অন্যদিকে ৬০টি বিধানসভা আসন বিশিষ্ট ত্রিপুরা রাজ্যে শাসক শিবিরে রয়েছে বিজেপি। তবে গোষ্ঠীকোন্দল ও রাজনৈতিক হিংসায় জেরবার শাসক দলকে বারবার মুখ্যমন্ত্রী মুখ বদল করতে হয়েছে। সাম্প্রতিক সময়ে এখানে বড় শক্তি হিসেবে উঠে এসেছে বাংলার শাসকদল। সব মিলিয়ে বছরের প্রথম বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্বে নজর গোটা দেশের।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...