Saturday, June 13, 2026

রাজধানীর ছায়া বেঙ্গালুরুতে, বৃদ্ধকে এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল বাইক

Date:

Share post:

রাজধানীর নৃশংস ঘটনার রেশ এখনো কাটেনি, এরই মাঝে বেঙ্গালুরুতে(Bengaluru) ঘটলো দিল্লির(Delhi) ঘটনার পুনরাবৃত্তি। বৃদ্ধকে স্কুটারে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে গেল বাইকারোহী। ভয়াবহ এই ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত বাইক আরোহীকে ইতিমধ্যেই গ্রেফতার(arrest) করেছে পুলিশ(police)।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্কুটারের পেছনের অংশ ধরে রয়েছেন এক বৃদ্ধ। গোটা শরীর রাস্তায় ছেঁচড়ে চলে যাচ্ছে। ওই অবস্থাতেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে স্কুটার চালাচ্ছে বছর ২৫ এর এক যুবক। এই ছবি পথ চলতি মানুষের নজরে আসতে এক অটো ও বাইক আরোহী স্কুটারের পিছু ধাওয়া করে তাকে আটকায়। স্কুটি চালক থামার পর আশ্চর্যজনকভাবে স্কুটি ছেড়ে উঠে দাঁড়ান ওই বৃদ্ধ। শুরু হয় স্কুটি আরোহীর সঙ্গে পথচারীদের তর্কাতর্কি। শেষপর্যন্ত ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ।

জানা গিয়েছে, একটি এসইউভি গাড়িতে ধাক্কা মেরেছিলেন ওই বাইক আরোহী যুবক। ধাক্কা দেওয়ার পরও তিনি পালানোর চেষ্টা করেন। সেইসময় গাড়ি থেকে নেমে ওই স্কুটির পেছনের অংশ টেনে ধরেন গাড়ির বৃদ্ধ চালক। আর তখনই ওই বৃদ্ধকে টানতে টানতে প্রবল গতিতে দৌড়তে থাকে স্কুটিটি। উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে ১ জানুয়ারি কিছুটা হলেও ঠিক এমনই ঘটনার সাক্ষী থেকে ছিল গোটা দেশ। ১ জানুয়ারির রাতে দিল্লির সুলতানপুরী এলাকায় এক যুবতীর স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির চাকায় জড়িয়ে থাকা অবস্থাতেই ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় যুবতীকে। ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...