Monday, April 6, 2026

থিম ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন’, সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র কেন্দ্রের

Date:

Share post:

গত বছর সাধারণতন্ত্র দিবসের(Republic Day) প্যারেডে জায়গা দেওয়া হয়নি বাংলার ট্যাবলোকে(Tabolo)। যা নিয়ে রাজ্য-কেন্দ্র বিবাদ কিছু কম হয়নি। তবে এবার অবশ্য রাজধানীর রাজপথে বাংলার ট্যাবলোকে জায়গা দিতে কোনও জলঘোলা করল না কেন্দ্র(Central)। চলতি বছর ২৬ জানুয়ারি দিল্লির(Delhi) কর্তব্যপথে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র দিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি।

উৎসব মরসুমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উতসবকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ (Intangible Cultural Heritage) তকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। এই পুজোকে থিম করেই ট্যাবলো সাজানোর উদ্যোগ নিচ্ছে রাজ্যসরকার। পাশাপাশি তুলে ধরা হবে রাজ্যের নারীশক্তির ক্ষমতায়ণকেও। এবার দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর থিম হতে চলেছে ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন’। দুর্গাপ্রতিমার সঙ্গে মহিলা ঢাকিরা থাকবেন। ঢাকের বাজনার সঙ্গে শোনা যাবে চণ্ডীপাঠ। কলকাতার পুজো যে এবছরই ইউনেস্কোর সম্মান পেয়েছে, সেটাও প্রচার করা হবে ট্যাবলোতে।

উল্লেখ্য, গতবার সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকীকে থিম করে দিল্লিতে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রকের বিশেষজ্ঞদের দল। তার আগে ২০২০ সালে বাংলার পাঠানো ‘কন্যাশ্রী’, ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের আদলে তৈরি ট্যাবলও প্রত্যাখ্যান করে কেন্দ্র। পরপর এভাবে বাংলার ট্যাবলো বাতিলের ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয় কেন্দ্র রাজ্য তরজা। অভিযোগ ওঠে রাজনৈতিক কারণেই বারবার বাতিল করা হচ্ছে বাংলার ট্যাবলো। তবে এবার অবশ্য হেরিটেজ তকমা পাওয়া বাংলার দুর্গাপুজোর থিম বাতিল করল না কেন্দ্র।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...