Monday, April 6, 2026

‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে জারি বিতর্ক! ‘পক্ষপাতদুষ্ট’ মন্তব্য করে সমালোচনায় সরব বিদেশ মন্ত্রক

Date:

Share post:

‘দ্য মোদি কোয়েশ্চেন’ (The Modi Question) নিয়ে বিতর্কের শেষ নেই। এবার বিবিসির বিতর্কিত ডকু-সিরিজকে (Docu Series) কেন্দ্র করে সমালোচনায় মুখর বিদেশ মন্ত্রক (MEA)। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) ক্ষোভপ্রকাশ করে জানালেন, ওই সিরিজটি ‘পক্ষপাতদুষ্ট’। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এই সিরিজ ভারতে কোনওভাবেই দেখাতে দেওয়া হবে না।

 

 

প্রথম থেকেই এই সিরিজকে ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। গত মঙ্গলবার সম্প্রচার হয় ধারাবাহিক এই সিরিজের প্রথম পর্ব। কিন্তু পরদিনই সেটা ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। দ্বিতীয় পর্ব ২৪ জানুয়ারি সম্প্রচারিত হওয়ার কথা। যার বিষয়বস্তু হল গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির (Narendra Modi) সময়কাল। বিবিসি জানিয়েছে, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের সময় কীভাবে ভারতের মুসলিমদের প্রতি তাঁর সরকারের মনোভাব নিয়ে সমালোচনা শুরু হয়েছে, সেটাই এই সিরিজে দেখানো হবে।

ব্রিটেনের (UK) ‘হাউস অফ লর্ডসে’র সদস্য লর্ড রামি রেঞ্জার ওই সিরিজটির নিন্দা করেছেন। তাঁর দাবি, এই সিরিজে যা দেখানো হয়েছে তাতে কোটি কোটি ভারতীয়র ভাবাবেগে আঘাত লেগেছে। কেননা এখানে মোদিকে নির্বাচন করা ভারতীয় গণতন্ত্রকে যেমন অপমান করা হয়েছে, তেমনই ছোট করা হয়েছে দেশের বিচার ব্যবস্থাকে। অন্যদিকে, ব্রিটেনের বিদেশ সচিব জ্যাক স্ট্রকে ওই সিরিজে বলতে শোনা গিয়েছে, ২০০২ সালে গুজরাটের দাঙ্গা নিয়ে তদন্ত হয়েছিল এবং সেই সূত্রে তিনি ব্রিটেনের কোনও অভ্যন্তরীণ রিপোর্টের কথাও বলেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) বলেন, ভারতের প্রধানমন্ত্রীকে যেভাবে ওই সিরিজে দেখানো হয়েছে, সে সম্পর্কে তিনি একমত নন।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...