Friday, April 3, 2026

আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি কোহলির

Date:

Share post:

আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ উন্নতি বিরাট কোহলির। বাংলাদেশ-শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংসের সুবাদে একদিনের র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি কোহলির। সদ‍্য প্রকাশিত আইসিসি ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ চার ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে তিনি।

সদ‍্য যে আইসিসি যে একদিনের ক্রিকেটে ব‍্যাটার‍দের র‍্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করেছে, সেখানে শীর্ষে রয়েছেন বাবর আজম। তাঁর পয়েন্ট সংখ‍্যা ৮৮৭। দ্বিতীয় স্থানে রয়েছেন রসি ভান ডার ডুসেন। তাঁর পয়েন্ট সংখ্যা ৭৬৬। তৃতীয় স্থানে ৭৫৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। আর চতুর্থ স্থানে ৭৫০ পয়েন্ট নিয়ে বিরাট কোহলি। ক্রমতালিকায় উন্নতি হয়েছে শুভমন গিলেরও। ১০ ধাপ উপর উঠেছেন তিনি। ২৬তম স্থানে রয়েছেন শুভমন।

একদিনের ক্রিকেটে বোলারদের মধ্যে বিরাট উন্নতি হয়েছে মহম্মদ সিরাজের। ১৫ ধাপ উন্নতি হয়েছে তাঁর। বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। প্রথম ১০-এ তিনিই এক মাত্র ভারতীয়। শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে জস হেজলউড।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...