Wednesday, June 24, 2026

প্রাপ্য টাকা না দিয়ে কাজের পর্যবেক্ষণে রাজ্যে কেন্দ্রীয় দল, তোপ দাগলেন মমতা !

Date:

Share post:

রাজ্যকে (West Bengal) প্রাপ্য থেকে দিনের পর দিন বঞ্চিত করে একের পর এক পর্যবেক্ষক দল (Observer team) পাঠিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে কেন্দ্র (Central Government)। এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা (Administrative Meeting) থেকে মুখ্যমন্ত্রী (CM) বলেন , “কারওর বাড়িতে একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠাচ্ছে। আর বিএসএফ যখন গুলি করে মানুষ মারে তখন তো কেন্দ্রীয় দল আসে না!” আবাস যোজনা, মিড ডে মিলের পর এবার ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ পেয়ে কেন্দ্রীয় দল পাঠান হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর চলতি মাসেই রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসবে বলে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের (Union Ministry of Rural Development) তরফে একটি চিঠি পাঠান হয়েছে। গত ১৩ তারিখ নবান্নকে চিঠি দিয়ে বলা হয়েছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে সংশ্লিষ্ট মন্ত্রকের অধীনস্থ ১১টি প্রকল্পের অগ্রগতি দেখতে ফিল্ড ভিজিজ করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রসঙ্গত ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাপ্য টাকা না দিয়ে পর্যবেক্ষণের নামে বিজেপির (BJP) এই প্রহসনকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছেন রাজনৈতিক মহলের একাংশ। কথায় কথায় রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাবার কথা বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে গর্জে উঠেন। তিনি বলেন, “উত্তরপ্রদেশে যখন মেয়েদের উপর অত্যাচার হয়, তখন কতজনকে পাঠাও? খালি কুৎসা আর অপপ্রচারের রাজনীতি।”

নবান্ন সূত্রে জানা যাচ্ছে , দুই চব্বিশ পরগণা, আলিপুরদুয়ার, বীরভূম , হুগলি, মালদা, মুর্শিদাবাদে যাবে কেন্দ্রীয় দল। যে ১১টি প্রকল্পের অগ্রগতি তাঁরা খতিয়ে দেখবেন তার মধ্যে রয়েছে-১০০ দিনের কাজ, দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, গ্রামীণ সড়কের উন্নয়ন, ডিজিটাল ল্যান্ড রেকর্ড-সহ একাধিক প্রকল্প। রাজ্যের ১২ জেলায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবে কেন্দ্রের প্রতিনিধি দল।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...