Monday, April 6, 2026

নির্বাসন নিয়ে কী বললেন দ‍্যুতি চাঁদ?

Date:

Share post:

গত বুধবারই জাতীয় ডোপ বিরোধী সংস্থা নির্বাসিত করেছে দ‍্যুতি চাঁদকে। কিন্তু সেই খবরই নাকি জানেনই না ভারতের দ্রুততমা দৌড়বিদ। এছাড়াও এদিন দ‍্যুতি জানিয়েছেন, কোনও ধরনের নিষিদ্ধ ওষুধ তিনি নেননি। তবে দ‍্যুতি এটা জানিয়েছেন, বছর দেড়েক আগে একটি ওষুধ খেয়েছিলেন, যা থেকে নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেলেও যেতে পারে।

এক ওয়েবসাইটে দ‍্যুতি চাঁদ বলেন,” এর আগে ২০১৪-তেও একই ধরনের ঘটনা ঘটেছিল। হাইপারঅ্যান্ড্রোজেনিজম পরীক্ষার পর আমাকে পুরুষ প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করে জিতেছি।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” ২০২১-এ কোমরের চোট পাওয়ায় কিছু ওষুধ খেয়েছিলাম। তখন সামনে কোনও প্রতিযোগিতা ছিল না। ব্যথা কমাতেই ওই ওষুধগুলো খাওয়ার সিদ্ধান্ত নিই। জানি না এত দিন পর নমুনায় তার কোনও প্রভাব পড়েছে কিনা। হরমোনের ভারসাম্য ঠিক রয়েছে কিনা সেটাও দেখতে হবে। যদি সত্যি হয়, তা হলে আমার দ্বিতীয় নমুনা পরীক্ষা করার আবেদন জানাব।”


Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...