Thursday, June 25, 2026

যোগীরাজ্যে ধর্ষণকাণ্ডে বিপাকে BJP বিধায়ক, গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

Date:

Share post:

মহিলাদের উপর হওয়া অপরাধে বরাবর শীর্ষে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ(UttarPradesh)। এই রাজ্যে ধর্ষণের মতো নৃশংস ঘটনা প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে। তাঁর চেয়েও বড় বিষয় ধর্ষণের মতো ঘটনায় এখানে বারবার উঠে আসে বিজেপি বিধায়কদের(BJP MLA) নাম। উন্নাও কাণ্ডের পর নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের আর এক বিধায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত(Court)। উত্তরপ্রদেশের দুন্ধি বিধানসভার ওই বিজেপি বিধায়কের নাম রামদুলার(Ramdular)।

জানা গিয়েছে, ৮ বছর পুরানো এক ধর্ষণ মামলায় অন্যতম অভিযুক্ত বিধায়কের রামদুলার। এই মামলায় বারবার আদালতের তরফে তাঁকে সমন পাঠানো হলেও আদালতে উপস্থিত হননি ওই বিধায়ক। সেই মামলায় সম্প্রতি আদালতে চার্জশিট ফাইল করেছে পুলিশ। তবে বারবার আদালতে অনুপস্থিতির জেরে বৃহস্পতিবার অভিযুক্ত ওই বিধায়কের বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করল নগর দায়রা আদালত। কড়া নির্দেশ দিয়ে আদালতের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে গ্রেফতার করে আগামী ২৩ জানুয়ারি অভিযুক্ত ওই বিজেপি বিধায়ককে আদালতে উপস্থিত করতে হবে।

পুলিশ সূত্রের খবর, ২০১৪ সালের ৪ নভেম্বর উত্তরপ্রদেশের ময়রপুর এলাকায় এক ব্যক্তি তৎকালীন গ্রামপ্রধান রামদুলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পুলিশের কাছে ওই ব্যক্তির অভিযোগ ছিল তাঁর নাবালিকা বোনকে একাধিকবার ধর্ষণ করেন তৎকালীন গ্রামপ্রধান রামদুলার। এমনকি এই কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয়। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা গুরুতর এই অভিযোগে দায়ের হয় মামলা। যেখানে আদালত রামদুলারকে বারবার সমন পাঠানো হলেও অসুস্থতার কারণ দেখিয়ে সমন এড়িয়ে যান তিনি। এই মামলাতেই এবার বিধায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...