Thursday, June 25, 2026

যোগীরাজ্যের পর এবার ‘মামাজি’-র মধ্যপ্রদেশ! বিজেপিতে না এলে বাড়ি বুলডোজের হুঁশিয়ারি মন্ত্রীর

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগ না দিলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বাড়ি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকারের পঞ্চায়েত মন্ত্রী (Panchayat Minister) মহেন্দ্র সিং সিসোদিয়ার (Mahendra Singh Shisodia) কথায় তৈরি হল বিতর্ক। চলতি বছরেই নির্বাচন মধ্যপ্রদেশে। আগেরবার ভোটে জিতে কংগ্রেস (Congress) সরকার গঠন করলেও পরে গেরুয়া কারসাজিতে তা ভেঙে যায়। এরপর মধ্যপ্রদেশের রাশ নিজেদের হাতে নেয় বিজেপি।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক হাতে বক্তব্য রাখছেন মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া। সেখানেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, সময় হয়ে আসছে। এবার বিজেপির দিকে এগিয়ে আসুন। নইলে মামাজি (Mama JI) কিন্তু বুলডোজার (Bulldozer) নিয়ে রেডি রয়েছেন। খুব সাবধান। ২০২৩ সালে ভোট আছে। বিজেপিই সরকার গঠন করবে। উল্লেখ্য, ভারতীয় রাজনীতিতে মামাজি বলে পরিচিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। আর পঞ্চায়েত মন্ত্রীর এমন বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে নাম না করেই এই কথা বলেছেন মধ্যপ্রদেশের পঞ্চায়েতমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মহেন্দ্র সিং সিসোদিয়ার আসল উদ্দেশ্য যে কংগ্রেস, তা দিনের আলোর মতো পরিষ্কার।

অন্যদিকে, ঘটনায় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা হরিশঙ্কর বিজয়বর্গীয় (Harishankar VIjayvargiya) বলেন, বিজেপি বুঝে গিয়েছে এবারও তারা ভোটে জিতে সরকার গড়তে পারবে না। তাই আগেভাগে বুলডোজারের ভয় দেখাতে চাইছে। তিনি আরও জানিয়েছেন, উনি নিজের ভাষায় সংযম আনুন। এই সমস্ত জবাব মানুষ নির্বাচনে দিয়ে দেবে।

উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বুলডোজার এক অস্ত্র হয়ে উঠেছে। যোগীরাজ্যের উত্তরপ্রদেশের সঙ্গে কার্যত পাল্লা দিচ্ছে মামাজির মধ্যপ্রদেশও। এবার খোদ পঞ্চায়েত মন্ত্রীর মুখেও শোনা গেল বুলডোজার চালানোর হুঁশিয়ারি।

 

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...