Thursday, May 14, 2026

Gujrat : মোরবি সেতু দু*র্ঘটনায় ভাঙা হতে পারে পুরবোর্ড, নোটিশ পাঠাল সরকার

Date:

Share post:

মোরবি সেতু দু*র্ঘটনায় (Morbi Bridge Accident)কী পদক্ষেপ করেছে পুরসভা, এবার নোটিশ পাঠিয়ে জবাবদিহি চাইল গুজরাট সরকার (Gujrat Government)। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও তলব করা হয়েছে। আর আগেই সেতু দু*র্ঘটনার জেরে কাঠগড়ায় মোরবি পুরসভা (Morbi Municipality)। বিষয়টিকে নিয়ে গা বাঁচানোর চেষ্টা করছে পুরসভা বলেই পর্যবেক্ষণ গুজরাত হাইকোর্টের (Gujrat High Court) প্রধান বিচারপতি অরবিন্দ কুমারের (Arvind Kumar)। দায় এড়াতে পুরসভার কার্যকলাপকে ‘অতি চালাক’ বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। একইসঙ্গে রাজ্য সরকারেরও কড়া সমালোচনা করা হয়। এরপরই পুরসভাকে শোকজ নোটিশ পাঠিয়ে যথাযথ কারণ দর্শানোর কথা বলল রাজ্য সরকার (State Government)।

গত বছরের শেষের দিকেই গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) ঘটনায় প্রা*ণ যায় প্রায় ১৪১ জনের। সেই ঘটনায় তদন্ত চলছে। দু*র্ঘটনার পর একাধিক তত্ত্বও উঠে এসেছিল। মোদি প্রচারে যাবেন বলে তড়িঘড়ি ব্রিজের কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও তা খুলে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছিল সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে। গুজরাট হাইকোর্টকে এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। রাজ্য সরকার গত ১৩ ডিসেম্বর গুজরাট হাইকোর্টকে বলেছিল, যে এই দুর্ঘটনার বিষয়টি বিবেচনা করে তারা নিজেরাই একটি জনস্বার্থ মামলা (PIL)নথিভুক্ত করেছিল, যে তারা পৌরসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য ওরেভা গ্রুপ সেতুটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা দায়িত্ব সংক্রান্ত চুক্তি করেছিল পুরসভার সঙ্গে। তাঁরা যে সম্পূর্ণ ব্যর্থ তার প্রমাণ আগেই মিলেছে। তাহলে পুরবোর্ড কেন ভেঙে দেওয়া হবে না বা এই নিয়ে কী চিন্তা করছে পুরসভা সবটা জানতে চেয়ে এবার নোটিশ পাঠাল রাজ্য সরকার।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...