Wednesday, March 25, 2026

বিজেপির বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনে মমতার লড়াই-আন্দোলনের প্রশংসায় শুভেন্দু!

Date:

Share post:

এ যেন উলট পুরাণ! শুভেন্দু মুখে মমতার প্রশংসা! বিজেপির বৈঠকে উঠে এলো তৃণমূল নেত্রীর দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস! যেখানে আবার হাজির কেন্দ্রীয় নেতা ও পর্যবেক্ষকরা। দুর্গাপুরে বিজেপির রাজ‌্য কর্মসমিতির বৈঠকের প্রথম দিনেই যা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেও। দলের শীর্ষ পদাধিকারীদের রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় রীতিমতো মুখর হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

বিজেপি সূত্রে খবর, রুদ্ধদ্বার বৈঠকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক শীর্ষনেতার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে আন্দোলনের সুফল নিয়ে
সরব হন। কার্যত আত্মসমালোচনার সুরে শুভেন্দু উপস্থিত নেতৃত্বের সামনে প্রশ্ন তুলে বলেন, “বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ও সিঙ্গুর, নন্দীগ্রামের বিক্ষোভকে গণআন্দোলনের রূপ দিতে পেরেছিলেন বলেই তৃণমূলের সাফল্য এসেছে। রাজ্যে কংগ্রেসের আমলে রাস্তায় নেমে আন্দোলনের জেরেই বামেদের প্রতি একটা সময় মানুষের আস্থা তৈরি হয়েছিল।”

বিজেপি সূত্রে খবর, বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন দিলীপ ঘোষ। শুভেন্দুর ধর্মীয় বিভাজনের নিন্দাও করেন তিনি। সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, “সংখ্যালঘুদের দূরে সরিয়ে রাখলে চলে না। আমাদের তাঁদের কাছেও পৌঁছতে হবে।”

অন্যদিকে, প্রথমদিনের বৈঠক শেষে শুভেন্দু যখন সংবাদ মাধ্যমের আবর্তনের মধ্যে ছিলেন, ঠিক তখনই দিলীপ ঘোষকে ঘিরে ছিল আদি বিজেপি ও পুরনো ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের ভিড়।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...