Tuesday, March 31, 2026

দেশনায়কদের ‘চরণ স্পর্শে’: নেতাজির জন্মদিনে প্রকাশের পরেই হিট মুখ্যমন্ত্রীর লেখা দেশাত্মবোধক গানের সংকলন

Date:

Share post:

সোমবার ২৩ জানুয়ারি। দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Basu) ১২৬ তম জন্মদিবস। দেশের পাশাপাশি রাজ্য জুড়েও এদিন সাড়ম্বরে ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছেন অগণিত মানুষ। বাদ যাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এদিন রেড রোডে দেশনায়কের জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করছেন মুখ্যমন্ত্রী। নেতাজির তথা দেশনায়কদের বলিদানের প্রসঙ্গও এড়িয়ে যাননি মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়টিকে শ্রদ্ধা জানিয়েই মুখ্যমন্ত্রী দেশনায়কের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে একটি দেশাত্মবোধক গানের সংকলনের সিডির (Music CD) আনুষ্ঠানিক প্রকাশ করা হল। গানের গীতিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশাত্মবোধক সংকলনের সিডির নাম ‘চরণ স্পর্শে’। মুখ্যমন্ত্রীর লেখা সিডি প্রকাশিত হওয়ার পরই অত্যন্ত সমাদৃত হয়েছে গানগুলি। ইতিমধ্যে লোকমুখে সেই গান প্রচারিত হচ্ছে। শুরুতেই ব্যাপক সাড়া ‘চরণ স্পর্শ’-র। এদিন মুখ্যমন্ত্রী ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেড চলার আগে ও পরে এবং আলিপুর মিউজিয়ামে গানগুলি বাজানোর কথা ঘোষণা করেন।

মোট ৮টি গান আছে এই সিডিতে। গানগুলির সুরকার পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনি নিজেও এই অ্যালবামে গান গেয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উদ্যোগে তৈরি এই প্রয়াসে জিৎ গঙ্গোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অনল চট্টোপাধ্যায়, মন্ত্রী বাবুল সুপ্রিয়, মন্ত্রী ইন্দনীল সেন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, ইমন চক্রবর্তীর মতো প্রথিতযশা শিল্পীদের কণ্ঠেও শোনা যাবে গান।

এদিন রেড রোডের মঞ্চে অন্যান্য সঙ্গীতশিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীও। তিনি প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বিশেষ উদ্যোগের জন্য তাঁকে শ্রদ্ধা জানান। পরে নিজেই মুখ্যমন্ত্রীকে গানগুলি সাধারণ মানুষকে শোনানোর ব্যবস্থা করে দিতে বলেন। তিনি বলেন, আমাকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি বলেন, এমন নাম সচারাচর হয় না, ‘চরণ স্পর্শে’ নামটি অসাধারন। আমি মুখ্যমন্ত্রীকে হার্দিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।

 

 

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...