Tuesday, June 23, 2026

ভারতীয় ছবির মাথায় উঠবে কি ‘অস্কার’-এর মুকুট ! উত্তর মিলবে মঙ্গলের সন্ধ্যায়

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই অস্কারের (Oscar)  ঘোষণা। তারপরই ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (95th Academy Awards) মঞ্চ ঝলমল করে উঠবে। সেরা ছবি, সেরা পরিচালক , সেরার সেরা চিত্রনাট্য হওয়ার দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে- সব জল্পনার অবসান হবে ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার ভারতীয় সময় (Indian Time)ঠিক সন্ধে সাতটায়। ভারতীয় ছবির মাথায় কি উঠবে অস্কারের মুকুট, প্রমাদ গুনছেন  ১৪০ কোটি দেশবাসী।

বলিউডের ছবি অস্কারের চূড়ান্ত মঞ্চে পৌঁছে যাবে বলে প্রাথমিকভাবে আশা করেছিলেন অনেকেই। নাম উঠেছিল একাধিক সিনেমার কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত চারটি ছবির।’আর আর আর’ (RRR), ‘চেলো শো’, ‘অল দ্যাট ব্রিদেস’, ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’  (The Elephant Whispers) এই চারটি ভারতীয় ছবি নির্বাচিত হয়েছে এবারের অস্কার জেতার দৌড়ে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস থেকে সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান। অধীর আগ্রহে ভারতের বিনোদনপ্রেমী মানুষ, ইতিহাস তৈরি হওয়ার আশায় তাঁরা।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...