Friday, April 3, 2026

নোট-বৃষ্টি! বেঙ্গালুরুতে থমকে যান চলাচল, হুড়োহুড়ি পথচারীদের মধ্যে

Date:

Share post:

হঠাৎ করে উপর থেকে টুপটাপ ঝরে পড়ছে নোট (Note)! কাণ্ড থেকে তাজ্জব বেঙ্গালুরুর (Bangalore) পথচলতি মানুষ। টাকা উৎস সন্ধানে উপরে তাকিয়ে আরও হতবাক পথচারীরা। উড়ালপুলের উপর থেকে নোট ওড়াচ্ছেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর কে আর মার্কেট (R K Market) উড়ালপুলের (Flyover) ওই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল।

উড়ালপুলের উপর থেকে যে ব্য়ক্তি তাড়াতাড়া দশ টাকার নোট ওড়াচ্ছেন, তাঁর পরিচয় অবশ্য জানা যায়নি এখনও। তবে, তাঁর সাজপোশাকে ছিল চমক। পরনে কালো স্যুট। আর গলায় ঝোলানো একটি দেওয়াল ঘড়ি (Clock)। হাতে নোটের বান্ডিল নিয়ে সেতুর উপর থেকে দশ টাকার নোট নীচে ফেলছিলেন তিনি। প্রত্য়ক্ষদর্শীরা জানান, এক ব্য়াগ ভর্তি নোটের বান্ডিল এসেছিলেন ওই ব্য়ক্তি। উড়ালপুলের উপর থেকে নোট ছুড়ে দিচ্ছিলেন তিনি। আর তা কুড়োতে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন পথচারীরা। উড়ালপুলের উপরেও গাড়ি-বাইকের চালক-আরোহীদের দেখা যায় টাকা নিতে হাত পাততে। কেউ কেউ আবার ব্রিজের উপরেই নোট ধরতে লাফালাফি শুরু করেন।

কিন্তু কে ওই ব্যক্তি! কেন এমন কাজ করলেন তিনি?
স্থানীয় পুলিশের সূত্রে খবর, ওই ব্য়ক্তির পরিচয় জানা যায়নি। কেন তিনি এভাবে টাকা বিলিয়ে দিলেন, তার কারণও স্পষ্ট নয়। ওই ব্য়ক্তিকে খুঁজছে বেঙ্গালুরু সিটি পুলিশ।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...