Thursday, June 25, 2026

নিজেই দেবী সরস্বতীর আরাধনা করতে চান? জেনে নিন তিথি এবং পুজোর মন্ত্র

Date:

Share post:

২০২৩ সালে সরস্বতী পুজো পড়েছে  ২৬ জানুয়ারি। বাংলায় ১১ মাঘ পড়েছে পুজোর তিথি। এই তিথি পড়ছে ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা থেকে। ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা বেজে ২০ মিনিট ১১ সেকেন্ডে এই তিথি পড়েছে। ২৬ জানুয়ারি বিকেল ৪টে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত থাকবে এই তিথি।

সরস্বতী পুজোর প্রথম মন্ত্র– প্রথমেই দেখা নেওয়া যাক প্রণাম মন্ত্রটি। সেটি হল- ‘নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।’
সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলী মন্ত্র- ‘ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।   নমঃ সরস্বত্যৈ নমো, নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নম নমোঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলী সরস্বতৈ নমঃ।।
বসন্ত পঞ্চমীর শুভ পূজার মুহুর্ত – সকাল ৭টা ১২ মিনিট ২৬ সেকেন্ড থেকে বেলা ১২টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত

সময়কাল – ৫ ঘন্টা ২১ মিনিট

বসন্ত পঞ্চমীর তারিখ – ২৬ জানুয়ারি, ২০২৩

শিব যোগ : ২৬ জানুয়ারি এটি সকাল ০৩.১০ থেকে ০৩.২৯ পর্যন্ত থাকবে। এর মধ্যে ধ্যান ও উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে।

সিদ্ধ যোগ : শিব যোগ শেষ হলে সিদ্ধ যোগ শুরু হবে। যা চলবে সারা রাত পর্যন্ত। সিদ্ধ যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

সর্বার্থ সিদ্ধি যোগ : ২৬ জানুয়ারি সন্ধ্যা ০৬.৫৭ থেকে পরের দিন ০৭.১২ পর্যন্ত থাকবে। এই যোগে করা সমস্ত কাজ সফল হবে।

রবি যোগ : এটি সন্ধ্যা ০৬.৫৭ থেকে পরের দিন সকাল ০৭.১২ পর্যন্ত থাকবে। এই যোগে যে সমস্ত কাজ করা হয় তাতে সূর্য দেবতার কৃপায় অশুভ দূরীভূত হয় এবং শুভ ফল লাভ হয়।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...