Saturday, April 4, 2026

 পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন

Date:

Share post:

পদ্মশ্রী পেলেন  অভিনেত্রী রবিনা ট্যান্ডন । প্রজাতন্ত্র দিবসে চতুর্থ উচ্চ নাগরিকত্ব পুরস্কার পেলেন অভিনেত্রী। ১৯৯১ সাল থেকে অভিনয় জগতে পা রাখেন রবিনা ট্যান্ডন। এই  সম্মান পেয়ে আনন্দে আত্মহারা অভিনেত্রী। পুরস্কার উৎসর্গ করেছেন বাবা রবি ট্যান্ডনকে।

নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন। কমেডি থেকে সিরিয়াস নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন।‘পাত্থর কে ফুল’ তাঁর প্রথম ছবি। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ‘লাগলা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘আতিস’, ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘দিলওয়ালে’, ‘ইমতিহান’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘রক্ষক’, ‘জিদ্দি’, ‘আন্টি নং ওয়ান’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ মতো রোম্যান্টিক কমেডিতেও অভিনয় করেছেন তিনি।অভিনেত্রীর প্রতিটি ছবিতেই তাঁর অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। তবে শুধুমাত্র বলিউডই নয়। বলিউড ছাড়া তেলেগু, তামিল, কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, আমি আমার এই পুরস্কার বাবাকে উৎসর্গ করলাম। আমি ভাবতেও পারছি না। বাবা তুমি দেখছ কিনা জানি না, এখন আমি যখনই স্টেজে উঠি পুরস্কার নেওয়ার জন্য, আকাশের দিকে তাকিয়ে তোমার কথা স্মরণ করি। তোমায় অনেক ধন্যবাদ বাবা। তবে, শুধু সিনেমায় নয় আমি আমার এই শিল্পকে নানান দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ভারত সরকারকে ধন্যবাদ। আমার এই চলার পথে যারা সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে আমি ঋণী”।

 

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...