Monday, April 13, 2026

চোখের জলে কেরিয়ারের শেষ গ্র‍্যান্ড স্ল‍্যাম থেকে বিদায় সানিয়ার, মিক্সড ডাবলসের ফাইনালে হারলেন তিনি

Date:

Share post:

অবশেষে শেষ হল স্বপ্নের দৌড়। তবে শেষটা সোনায় মোড়া হল না। অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পরাজিত হয়ে কেরিয়ারের শেষ গ্র‍্যান্ড স্ল‍্যাম শেষ করলেন সানিয়া মির্জা। এদিন অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পরাজিত হলেন ভারতীয় জুটি সানিয়া মির্জা ও রোহন বোপান্না। শুক্রবার রড লেভার এরিনায় ব্রাজিলিয়ান জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাটোসের কাছে হেরে যান তারা। ম‍্যাচের ফলাফল ৬-৭ (২-৭), ২-৬। নিঃসন্দেহে ভারতীয় টেনিস ইতিহাসের সর্বকালের সেরা মহিলা খেলোয়াড় হিসেবে শীর্ষে থাকবেন সানিয়া। আগামী মাসে দুবাইয়ের একটি টুর্নামেন্টের পর পেশাদারি টেনিসকে বিদায় জানাবেন তিনি।

ফাইনাল ম‍্যাচের আবেগঘন বার্তা সানিয়া মির্জার। বার্তা দিতে দিতে কেঁদে ফেললেন তিনি। ফাইনাল ম‍্যাচের পর সানিয়া বলেন, “আমি আরও কিছু টুর্নামেন্ট খেলব, তবে আমার পেশাদারি কেরিয়ার শুরু হয়েছিল মেলবোর্নে। ২০০৫ সালে যখন আমার ১৮ বছর বয়স, তখন আমি এখানে তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে খেলেছিলাম। আমার সৌভাগ্য এখানে বারবার আসার এবং কিছু টুর্নামেন্ট জেতার পাশাপাশি আপনাদের মাঝে অসাধারণ কিছু ফাইনাল খেলার। আর এই রড লেভার এরিনা আমার জীবনে খুবই স্পেশ্যাল। গ্র্যান্ড স্ল্যামে নিজের কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো এরিনা ভাবা যায় না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমায় বাড়ির অনুভূতি দেওয়ার জন্য। আমি কাঁদছি। এটা আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম।”

 

View this post on Instagram

 

A post shared by Australian Open (@australianopen)

শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায় খেলতে নামেন ভারতীয় জুটি। প্রথম থেকে সানিয়া-বোপান্না জুটি ছন্দে ছিলেন। প্রথম সেটের অষ্টম গেমে বিপক্ষ ব্রাজিলীয় জুটির সার্ভিস ভেঙে সানিয়া-বোপান্নারা এগিয়ে যান। কিন্তু পরের গেমেই তাঁদের সার্ভিস ভেঙে যায়। সেট টাইব্রেকারে গড়ায়। সেখানে দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ২-৭ গেমে হেরে যায়। দ্বিতীয় সেটে বোপান্না সবথেকে বেশি ভুল করেন। তৃতীয় গেমে সার্ভিস ভেঙে যায় তাঁদের। এরপর ব্রাজিলীয় জুটি ৪-১ গেমে এগিয়ে যান। সেখান থেকে ম্যাচে ফেরা সম্ভব হয়নি ভারতীয় জুটির।


Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...