Monday, April 13, 2026

আগামী সপ্তাহে হচ্ছে না ব্যাঙ্ক ধর্মঘট! গ্রাহকদের জন্য স্বস্তির খবর শোনাল ইউনিয়ন

Date:

Share post:

আগামী সপ্তাহের শুরুতেই ব্যাংক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েও পিছু হঠল ব্যাংক কর্মীদের সংগঠনগুলি (Bank Unions)। আগামী সোম ও মঙ্গলবার হচ্ছে না ব্যাংক ধর্মঘট। শুক্রবার রাতের এমন খবরে চরম স্বস্তিতে গ্রাহকরা। জানা গিয়েছিল দেশজুড়ে সোম, মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের রাস্তায় হাঁটতে চলেছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। আশঙ্কা করা হচ্ছিল, ৪ দিন ব্যাঙ্কে পরিষেবা মিলবে না। কারণ ২৮ তারিখ চতুর্থ শনিবার (Fourth Saturday), ২৯ তারিখ রয়েছে রবিবার। সেক্ষেত্রে সোম ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট হলে ব্যাহত হবে পরিষেবা। কিন্তু তা হল না। শুক্রবার ব্যাঙ্ক ইউনিয়নগুলি জানিয়ে দিল আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাঙ্ক ধর্মঘট।

জানা গিয়েছে, শুক্রবারই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। সেই বৈঠকে একাধিক আলোচনার পরেই ধর্মঘট থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, দাবিগুলি নিয়ে আলোচনার জন্য আরও একদফা বৈঠকে বসতে চেয়েছে ইউনিয়ন। তারপরেই কড়া সিদ্ধান্ত নিতে পারে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। তবে সেই দাবিকে সামনে রেখে আন্দোলন চলবে বলেই জানাচ্ছে ব্যাংক কর্মীদের ৯টি সংগঠনের যৌথমঞ্চ।

উল্লেখ্য, সপ্তাহে পাঁচদিন কাজ, পুরনো পেনশন স্কিম-সহ একাধিক দাবিতে দু’দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল কর্মচারী সংগঠনগুলি। শুক্রবার মুম্বইয়ে লেবার কমিশনের সঙ্গে তাঁরা বৈঠকে বসেন। তারপরই এমন সিদ্ধান্ত।

 

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...