Friday, April 3, 2026

৩৫০০ ড্রোনের আলোকমালার ঝলকানিতে সেজে উঠল ‘বিটিং দি রিট্রিট’

Date:

Share post:

নয়াদিল্লি সাক্ষী থাকল এক অদ্ভুত ঘটনার। দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্তত ৩৫০০টি ড্রোন রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের মাথায় তৈরি করল মায়াবি আলোর মালা। সেই আলোর ঝলকানিতে কখনও ফুটে উঠল কোনও স্বাধীনতা সংগ্রামীর ছবি, কখনও বা সেখানে ধরা দিল দেশের জাতীয় পতাকা, সংসদ ভবন।

নয়াদিল্লির কর্তব্যপথে ‘বিটিং দি রিট্রিট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনীর মিউজিক ব্যান্ড রবিবার সন্ধ্যায় কুচকাওয়াজের সময় বাদ্যযন্ত্রের সাহায্যে ২৯টি ভারতীয় সুরের মূর্ছনা তৈরি করল।যদিও মূল আকর্ষণ ছিল ‘ড্রোন শো’।যা দেখে মুগ্ধ উপস্থিত সবাই। বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, দেশে এত সংখ্যক ড্রোনকে এর আগে কখনও দেখা যায়নি। তবে বৃষ্টিভেজা দিল্লি অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটায়।

 

 

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...