Wednesday, April 1, 2026

রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্য মামলায় ক্লিনচিট মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কিছুদিন আগে। সেই মামলা থেকে এবার বাদ দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী কোনও ভাবেই যুক্ত নন। তাঁকে এই মামলায় যুক্ত করা অযৌক্তিক। তাই এই মামলা থেকে বাদ দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

ঘটনার সূত্রপাত গত নভেম্বরে । নন্দীগ্রামে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্যে করে বসেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সরব হয় গেরুয়া শিবির-সহ বিশিষ্টজনেরাও। যদিও মন্ত্রী অখিলের এই মন্তব্যকে তাঁর দলের তরফেও সমর্থন করা হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদীকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী মমতা।
কী বলেন মুখ্যমন্ত্রী ? তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।’’

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...