Tuesday, March 31, 2026

অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী দল ভারত, শেফালিদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

Date:

Share post:

এবারই প্রথম অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। আর প্রথমবারই চ‍্যাম্পিয়ন ভারত। ফাইনালে ইংল‍্যান্ডকে ৭ উইকেটে হারায় শেফালি ভর্মার দল। আর এতেই উচ্ছসিত ভারতীয় ক্রিকেট বোর্ড। জয়ের পরই ভারতীয় দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। পাশাপাশি শেফালি ভর্মার দলকে ১ ফেব্রুয়ারি ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

ভারতের জয়ের পর বোর্ড সচিব জয় শাহ টুইট করে লেখেন,” ভারতে মহিলাদের ক্রিকেটের উন্নতি হচ্ছে। বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদা আরও বাড়িয়ে দিল। পুরো দল এবং কোচিং স্টাফদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি। এই পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। ভারতীয় ক্রিকেটের জন্য এই বছরটা খুব গুরুত্বপূর্ণ। আমি শেফালি ভর্মা এবং তাঁর বিশ্বজয়ী দলের সদস্যদের বুধবার আমেহদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই দুর্দান্ত জয়ের পর উৎসব হওয়া উচিত।”

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...