Wednesday, June 24, 2026

বর্ধমানে ক্রিস গেইল ! ভক্তদের সামলাতে হিমশিম পুলিশ

Date:

Share post:

প্রতি বছরের মতো এবারও বর্ধমানের রাজনন্দিনী কাপ ক্রিকেট প্রতিযোগিতা জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হয়েছিল। ঐতিহ্যশালী এই প্রতিযোগিতার শেষ দিনে এবার হাজির ছিলেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে নিয়ে রবিবার তৈরি হল চরম বিশৃঙ্খলা, যা দেখে রীতিমতো ঘাবড়ে যান এই প্রাক্তন ব্যাটার।

বর্ধমানের মালির মাঠে আয়োজিত টেনিস বলের রাজনন্দিনী কাপ প্রতিযোগিতায় এর আগে একাধিক তারকা ক্রিকেটার এসেছেন। কে নেই সেই তালিকায় ? কপিলদেব, ব্রায়ান লারা, গৌতম গম্ভীর-সহ বহু ক্রিকেটার মালির মাঠে উপস্থিত থেকেছেন।
চার দিন ধরে চলা টেনিস বলের প্রতিযোগিতার শেষ দিন ছিল রবিবার। আসার কথা ছিল গেইলের। মারকুটে এই ওপেনারকে দেখার জন্যে সকাল থেকেই ক্রিকেটভক্তদের উন্মাদনা ছিল।

রবিবার ছিল শেষ দিনের খেলা। দুপুর ২টো নাগাদ বর্ধমানে পৌঁছন গেইল। তার পরেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। দর্শকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হন বেশ কয়েকজন। বিশৃঙ্খলা থামাতে পুলিশ নাজেহাল হয়। এক সময়ে উন্মত্ত দর্শকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যান। তাঁর ফাঁকেই হুড খোলা গাড়িতে গেইলকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায়। গেইলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরও ক্যারিবিয়ান ক্রিকেটারের এই জনপ্রিয়তার কাছে হার মেনেছে সবকিছুই।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...