Wednesday, April 8, 2026

‘মেধাশ্রী’ প্রকল্পের টাকা দেবে কে? মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

ওবিসি পড়ুয়াদের জন্য বেনজির সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘মেধাশ্রী’ (Medhashree) প্রকল্পে এবার সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এই প্রকল্পে অনগ্রসর জাতির পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা হিসাবে পাবেন। এর আগে উত্তরবঙ্গে এক প্রশাসনিক সভায় এই বৃত্তির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার, উন্নয়ন ভবনে তাঁরই পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হল। এর আগে তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট রুখতে চালু করা হয়েছিল শিক্ষাশ্রী প্রকল্প। এবার ওবিসি পড়ুয়াদের সেই সুবিধা ব্যবস্থা করা হল। সোমবার উন্নয়ন ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপিত হয় এবং প্রকল্প চালুর বিষয়ে সায় দেন মন্ত্রিসভার সদস্যরা।

এদিন মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী আবারও মন্ত্রীদের গ্রাম যাওয়ার কথা মনে করিয়ে দেন। পরামর্শ দেন বেশি করে মানুষের সঙ্গে কথা বলার।

এর পাশাপাশি পূর্ব নির্ধারিত সফরে মুখ্যমন্ত্রী সোমবার বীরভূমে পৌঁছনোর আগেই সেখানে আরও দুটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। মহম্মদ বাজার থানাকে ভেঙে মোট তিনটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল মহম্মদ বাজার, রামপুর এবং দেউচা। এশিয়ার বৃহত্তম দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প মহম্মদ বাজার থানা এলাকার মধ্যেই পড়ে। ফলে ওই এলাকার প্রশাসনিক গুরুত্ব বেড়েছে। তাই নতুন থানা গঠন করা হল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-ভালোবাসা দিয়েছেন কাশ্মীরিরা, হ্যান্ড গ্রেনেড নয়: প্রবল তুষারপাতের মাঝে শ্রীনগরে রাহুল

 

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...