Monday, April 13, 2026

অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারতীয় দলকে সম্বর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর

Date:

Share post:

সদ্য অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। বিশ্বকাপজয়ী মহিলাদের অনুর্ধ্ব-১৯ দলকে সম্মান জানাবে বিসিসিআই। বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের আগে সম্বর্ধনা জানানো হবে ভারতীয় দলকে। আর তাঁদের সম্বর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর। টুইট করে এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ।

টুইটে জয় শাহ লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতরত্ন সচিন তেন্ডুলকর ও বিসিসিআইয়ের অন্য আধিকারিকরা ভারতের বিশ্বকাপজয়ী মহিলাদের অনুর্ধ্ব-১৯ দলকে সম্বর্ধনা দেবেন। ১ ফেব্রুয়ারি আমেহদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে সম্বর্ধনা দেওয়া হবে। আমরা ওদের নিয়ে গর্বিত।”

তবে এই অনুষ্ঠানে থাকতে পারবেন না অধিনায়িকা শেফালি ভর্মা ও উইকেটরক্ষক রিচা ঘোষ। তারা দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন এবং আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের সিনিয়র দলে যোগ দেবেন।

আরও পড়ুন:চ‍্যাহালই আমার ব‍্যাটিং কোচ, বিসিসিআই টিভিতে বললেন SKY, যদিও পুরো বিষয়টি মজার

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...