Monday, April 13, 2026

এবার ২৪ ঘণ্টাতেই মিলবে দুচাকা ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স !

Date:

Share post:

গাড়ির সাইসেন্স পাওয়া নিয়ে হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ হতে চলেছে। দালালরাজ ঠেকাতে এবার ২৪ ঘণ্টার মধ্যে মিলবে দুচাকা ও চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স। পাইলট প্রকল্প হিসাবে মঙ্গলবার হাওড়া জেলায় এই পরিষেবার সূচনা হল। সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে ওই পরিষেবার  সূচনা করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য জুড়ে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। এর আগে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হয়েছিল। তাই ১০০% অনলাইন সার্ভিস শুরু করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।যাতে যে কেউ বাড়িতে বসে ২৪ ঘণ্টা অনলাইন ব্যবস্থার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সহ পরিবহন দফতরের যাবতীয় পরিষেবা পেতে পারেন।

পরিবহন মন্ত্রী জানিয়েছেন, লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন জানানোর পর আবেদনকারীকে নির্দিষ্ট দিনে আরটিও দফতরে গিয়ে থিওরিটিকাল ও হাতেকলমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে ২৪ ঘন্টার মধ্যেই তাঁর মোবাইলে মেসেজ করে তাঁর লাইসেন্স পাওয়ার ব্যপারে বার্তা দেওয়া হবে। লাইসেন্স হাতে না পাওয়া অবধি ওই মেসেজ দেখিয়েই সেই ব্যক্তি গাড়ি চালাতে পারবেন। এই মর্মে কলকাতা ও রাজ্য পুলিশকেও বিষয়টি নিয়ে অবগত করা হচ্ছে।একমাসের মধ্যেই আবেদনকারীকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে। তাঁকে বারবার আরটিও দফতরে যেতে হবে না।

এদিকে শহরতলির রাস্তায় টোটোর দাপট কমাতেও রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন,  দেখা যাচ্ছে হাজার হাজার টোটো রাস্তায় নামানোর ফলে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। পুরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে বৈধ টোটোর তালিকা তৈরি ও রুট বেধে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য পরিবহন বিভাগ।

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...