Saturday, March 21, 2026

কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের, তৃতীয় টি-২০ ম‍্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

একদিনের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজও জয় ভারতের। এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম‍্যাচে কিউইদের ১৬৮ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। এই জয়ের ফলে সিরিজের ফলাফল ২-১। তৃতীয় টি-২০ ম‍্যাচে ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১২৬ রানে অপরাজিত গিল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান করে টিম ইন্ডিয়া। তবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ১ রানে আউট হন ঈশান কিষান। তবে ভারতের হয়ে ব‍্যাট ধরেন শুভমন। শতরান করেন গিল। ১২৬ রানে অপরাজিত তিনি। এই রান করতেই রেকর্ড গড়েন শুভমন। এদিন সব থেকে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করার রেকর্ড গড়েন তিনি। ৪৪ রান করেন রাহুল ত্রীপাঠী। ২৪ রান করেন সূর্যকুমার যাদব। ৩০ রান করেন হার্দিক পান্ডিয়া। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন ব্রেসওয়েল, তিকনার, ইশ সোদি এবং ড‍্যারেল মিচেল।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ব‍্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় কিউইরা। মাত্র ৩ রানে আউট হন ফিন অ‍্যালন। ১ রান করেন কনওয়ে। শূন‍্যরান করেন চ‍াপম‍্যান। গ্লেন ফিলিপস করেন দুই রান। ব্রেশওয়েল করেন ৮ রান। ৩৫ রান করেন ড‍্যারেল মিচেল। ভারতের হয়ে চারটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং, উমরান মালিক, শীভম মাভি।

আরও পড়ুন:শেফালিদের সংবর্ধনা বোর্ডের, অভিনন্দন জানালেন সচিন

Related articles

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...

বাংলার নির্বাচনে প্রথম দফার জন্যেই ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন

এদিকে পুলিশ-প্রশাসনে রদবদল, আরেক দিকে একের পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধুমাত্র...

যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ায় যেভাবে নিয়ন্ত্রণের অভাব কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস...