Wednesday, June 17, 2026

জল্পনা কাটিয়ে ফের একবার অবসরের ইঙ্গিত মেসির, বললেন, ‘আমার ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে’

Date:

Share post:

ফের একবার অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে নামার আগে বলেছিলেন ২০২২ বিশ্বকাপে শেষবার দেশের জার্সি গায়ে খেলবেন। কিন্তু বিশ্বকাপে ফাইনালে ট্রফির জয়ের পর অবসরের ইতি টেনে বলেছিলেন নীল-সাদা জার্সি গায়ে আরও কয়েটা ম‍্যাচ খেলবেন। কিন্তু বিশ্বকাপের কয়েক মাস যেতে না যেতেই ফের একবার অবসরের ইঙ্গিত দিলেন তিনি।

বিশ্বকাপের পর এক রেডিওতে সাক্ষাৎকার দেন মেসি। সেখানে নানা প্রশ্ন নিয়ে উত্তর দিয়েছেন লিও। সেখানেই অবসর নিয়ে মেসি বলেন,” আমার ফুটবলজীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যা আমি স্বপ্নে দেখতাম, জাতীয় দলের হয়ে তাসব কিছু অর্জন করেছি। অনবদ্য ভাবে আমার ফুটবলজীবন শেষ হতে চলেছে। যখন শুরু করেছিলাম, কখনও কল্পনাও করিনি আমার জীবনে এরকম কিছু ঘটতে চলেছে। আমার কোনও অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তারপরে বিশ্বকাপ। আমার আর কিছু বাকি নেই পাওয়ার।”

২০২২ সালে লিওনেল মেসির হাত ধরে কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে নীল-সাদার দেশ।

আরও পড়ুন:‘এই দলের আমি মালিক’, কিউইদের বিরুদ্ধে সিরিজ জিতে বললেন হার্দিক

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...