Wednesday, June 17, 2026

বিধানসভায় মুখ্যমন্ত্রী- জিটিএ প্রধানের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা !

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে যাতে পাহাড়ে কোন রকমের অশান্তি না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয় নিয়ে জিটিএ (GTA) প্রধান অনিত থাপার (Anit Thapa) সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (CM)। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর সহ একাধিক কর্মসূচির জন্য বৈঠকের সময় মিলছে না বলে প্রশাসনিক সূত্রে খবর। আগামী সপ্তাহের গোড়াতেই মুখ্যমন্ত্রী ত্রিপুরা যাচ্ছেন। তাই সব মিলিয়ে বিধানসভাতেই অনিত থাপার সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রীর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

একুশের নির্বাচনের আগে আগে বিমল গুরুং পাহাড়ে ফিরতেই ফের গোর্খাল্যান্ডের নানা ইস্যু দানা বাঁধতে শুরু করেছিল। সেময় বিমল গুরুং জানিয়েছিলেন একুশের বিধানসভা ভোটে তাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানালেও এর পরের লোকসভা ভোটে যে রাজনৈতিক দল গোর্খাল্যান্ডকে সমর্থন করবেন সেই রাজনৈতিক দলকে তাঁরা সমর্থন জানাবেন। পুরভোট মিটতে না মিটতেই ফের পাহাড়ে জেগে উঠেছে গোর্খাল্যান্ডের জিগির। তাই গোটা বিষয়টি যাতে কোনভাবেই হাতের বাইরে না চলে যায় সে কারণেই বৈঠক করবেন মমতা। আগামী ৮ তারিখ বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে তখনই অনিত থাপার সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পাহাড়ের বর্তমান পরিস্থিতি নয়ে আরও একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান জিটিএ প্রধান। সূত্রের খবর, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ের জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠনের মত বকেয়া বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অনিত থাপা।

আরও পড়ুন:দুই বর্ধমানে ১৯৭ প্রকল্পের উদ্বোধন-ভিত্তি প্রস্তর স্থাপন, মুখ্যমন্ত্রীকে ঘিরে প্রবল উন্মাদনা


Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...