Friday, June 26, 2026

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া দ্রুত মেটানোর নির্দেশ বিচারপতি মান্থার  

Date:

Share post:

অবসরের পরেও মিলছে না প্রাপ্য। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অবসরপ্রাপ্ত শিক্ষকদের (Retired Teachers) বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলে লাভের লাভ কিছুই হয়নি। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) প্রশ্ন তোলেন শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি হচ্ছে? শিক্ষকদের ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা মহৎ কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব হওয়াটা খুবই দুঃখজনক।

পাশাপাশি এদিন বিচারপতি মন্তব্য করেন, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু শিক্ষক তাঁদের বকেয়া টাকা ঠিকমতো পাচ্ছেন না। বিচারপতির নির্দেশে এদিন আদালতে ভার্চুয়ালি হাজির ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকরা। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি হচ্ছে? এই বিষয়ে গুরুত্ব দিতে হবে।

এদিন আদালতে উপস্থিত বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক এবং জেলাশাসকদের উদ্দেশে বিচারপতি মান্থার প্রশ্ন, কী করছেন আপনারা? আপনাদের এই আমলাতন্ত্র আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। কাল যদি আপনাদের সঙ্গেও এমন হয় তাহলে কী করবেন?

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...