Friday, June 26, 2026

রাজ্যসভায় শেষের সারিতে প্রাক্তন প্রধানমন্ত্রী, মনমোহন সিংয়ের আসন বদল নিয়ে জল্পনা

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যসভায় (Rajya Sabha) মনমোহন সিংয়ের (Manmohan Singh) আসন পিছিয়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের (Congress) দিকে আঙুল তুলছেন অনেকেই। জাতীয় কংগ্রেসের তরফে বৃহস্পতিবার রাজ্যসভার আসনে রদবদল করার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে শুধুই যে প্রাক্তন প্রধানমন্ত্রীর আসন পেছনের সারিতে সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই নয় , পাশাপাশি সামনের সারিতে বসবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বসবেন বলে নিশ্চিত করা হয়েছে।

শুধু কংগ্রেসই নয় বিজেপির তরফ থেকেও একাধিক নেতৃত্বের আসন রদবদল করা হয়েছে বলে রাজ্যসভা সূত্রে খবর। কেন হঠাৎ পিছনের সারিতে পাঠিয়ে দেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন? এই বিষয়ে জল্পনা শুরু হতেই জাতীয় কংগ্রেসের তরফ থেকে জানান হয় যে বয়স জনিত সমস্যার কারণে হুইলচেয়ার ছাড়া খুব একটা চলাফেরা করতে পারেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। ৯০ বছর বয়স হয়েছে মনমোহন সিংয়ের, রাজ্যসভার সামনের সারি পর্যন্ত নিজের হুইলচেয়ার নিয়ে এগিয়ে আসা খুবই অসুবিধাজনক। এই সব ভাবনা থেকেই এই আসন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক বিরোধী দলের প্রতিনিধিদেরও রাজ্যসভায় সামনের সারিতে আসন দেওয়া হয়েছে। প্রথম সারিতে বসবেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশও সামনের সারিতে থাকবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত ২০১৯ সাল থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিলেন তিনি। এবার তাঁর আসন বদলের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই বলেই জানান হয়েছে কংগ্রেসের তরফে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...