Monday, April 6, 2026

Assam : স্নাতকোত্তরে প্রথম জেলবন্দি ছাত্রনেতা ! সোনার পদক দিলেন রাজ্যপাল

Date:

Share post:

জেলবন্দি ছাত্র নেতা অভূতপূর্ব রেজাল্ট করে তাক লাগিয়ে দিলেন। তাঁর কার্যকলাপে বিস্মিত হয়ে গেলেন স্বয়ং জেলের আধিকারিকরাও (Jail officials)। আলফা (ULFA) গোষ্ঠীর একটি বোমা বিস্ফো*রণের মামলায় গুয়াহাটির সেন্ট্রাল জেলে বন্দি ছাত্রনেতা সঞ্জীব তালুকদার (Sanjib Talukdar) স্নাতকোত্তরের পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করলেন। তাঁর সাফল্যে অবাক স্বয়ং রাজ্যপাল (Governor)। নিজে হাতেই স্বর্ণ পদক (Gold Medal) তুলে দিলেন জেলবন্দির হাতে।

আজ থেকে প্রায় বছর ছারেক আগে অর্থাৎ ২০১৯ সালে অসমের রাজধানী দিসপুরে গ্রে*নেড বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ায় সঞ্জীবের। অসমের সন্ত্রাসবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসমের (ULFA)এই কাণ্ডে প্রায় ১২ জন গুরুতর আ*হত হয়েছিলেন। ঠিক তখনই গ্রেফতার করা হয় সঞ্জীবকে। মেধাবী ছাত্র তখন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বোটানি নিয়ে এমফিল করছিলেন। জেলবন্দি হয়েও পড়াশোনাকে বিসর্জন দেন নি। উদ্ভিদবিদ্যা নিয়ে অবশ্য জেলে আর পড়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় নি। তাই কিছুটা বাধ্য হয়েই সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন। কৃষ্ণকান্ত হান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটিতে এই বিষয় নিয়ে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন। রেজাল্ট বলছে ২৯ বছরের ছাত্র নেতা ৭১ শতাংশ নম্বর পেয়েছেন। খুশি তাঁর পরিবার। মাস চারেক বাদে সঞ্জীবের জামিনের আবেদনের শুনানি হবে গুয়াহাটি হাইকোর্টে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...